× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে আওয়ামীপন্থী চেয়ারম্যান গ্রেপ্তার, বিএনপি’র আনন্দ মিছিল

মোঃ সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।

১৯ অক্টোবর ২০২৪, ২০:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে আওয়ামীপন্থী এক সাবেক ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর বাজারে ওই আনন্দ মিছিল ও চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভও করেছেন  বিএনপির ওই নেতাকর্মীরা।

গ্রেপ্তারকৃত আয়ুব আলী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চেয়ারম্যান আয়ুব আলীসহ ১১ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি’র সহসভাপতি ও মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। ওই মামলাতেই শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যান আয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদি প্রধান শিক্ষক ফিরোজ আলী বলেন, আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান আয়ুব আলী ২০২৩ সালে মোটা অংকের চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়ের ১৩ শতাংশ জায়গা দখলে নিয়েছিলেন। বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে জানালেও কোনো লাভ হয়নি। একরণে তিনি চেয়ারম্যান আয়ুবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে আয়ুব আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

চেয়ারম্যান আয়ুব আলীর বড় ভাই নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে তার ভাইয়ের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালে চায়ের দাওয়াতে থানায় ডেকে নিয়ে তার ভাইকে ওই মালায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান আয়ুব আলীকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.